ফুলচাষীর গান

Lyrics & Tune: Rahul Ananda

Key: D
D A
তোমার এক হাতে দিবো টুকটুকে লাল বেলুন -
A D
আর, অন্যহাতে সুচালো আলপিন।
D Bm A
খেলো তুমি যেমন ইচ্ছে - তোমার খেয়াল খুশি,
G F#m
আমি আমার রাজ্যে তোমার জন্য -
A Asus2 D
হাজার বেলুন পুষি!
D G A
এসো, বসো আমার উঠানে...
D
বুক ভরে নাও শ্বাস।
D A
শীতল পাটি বিছিয়ে দিবো-
Asus4 D
তালপাখার বাতাস।
>>>
D A
আমার হৃদয়পুরের শুকপাখিটা অসুখ নিয়েও হাসে,
A Dsus2 G D
খাঁচায় বন্দী জেনেও পাখি - বাসতে ভালোবাসে।
D
তোমায় আকাশ দিলাম - বাতাস দিলাম -
Bm G
মেঘ কে দিলাম ডানা…
Bm A D
উড়ে বেড়াও যেথা খুশি কে করিলো মানা?
D F#m A
উড়ো উড়ো মেঘপাখি - যাও যেথা খুশি,
D A7 A Asus2 D
আমি তোমার জন্য পাজঁর জুড়ে - অচিন পাখি পুষি।
>>>
D A
আমার মনের বনে ফুটলো যে ফুল - ভুল ডালে তার বাসা,
A Dsus2 G D
হৃদয়পুরে বন্ধু তোমার - নিত্য যাওয়া আসা।
D
তোমায় বন দিলাম - মন দিলাম -
Bm G
ফুলকে দিলাম ডানা...
Bm A D
প্রজাপতি হলে তারে - কে করিবে মানা?
D F#m A
উড়ো উড়ো ফুলপতি - যাও যেথা খুশি
D A7 A Asus2 D
আমি তোমার জন্য আবার না হয় - হবো ফুলচাষী।
Joler Gaan

Stay in touch

Follow Joler Gaan

New songs, show dates and moments from the road, on the platforms you already use.